বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

জামালপুরে স্ত্রী হত্যা মামলায় ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত। যৌতুক না পাওয়ায় স্ত্রীকে গলা টিপে হত্যা মামলার ১৩ বছর পর স্বামীকে মৃত্যুদণ্ড ও ৫ লক্ষ টাকা অর্থদন্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামী হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা মো: আনোয়ার হোসেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো: ফজলুল হক জানায়, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি আনোয়ার হোসেন তার স্ত্রী ইসমত আরার কাছে ১ লাখ টাকা যৌতুকের দাবি করে এবং ইসমত আরা টাকা দিতে রাজি না হওয়ায় তাকে সেদিন রাতে গলা টিপে হত্যা করে। পরে সেদিনই নিহত ইসমত আরার বড় ভাই মজনু বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত, সাক্ষ্য-প্রমাণ ও আলামত পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আসামী আনোয়ার হোসেন অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেয় আদালত।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো: ফজলুল হক ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বাকী বিল্লাহ ও মো: নাজমুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com