মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী। ছবি; সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের দাবি, নিহতদের দেশের বিভিন্ন জায়গা থেকে ধরে এনে একটি বাসায় আটক রাখা হয়েছিল। পরে বাইরে থেকে তালা দিয়ে ‘জঙ্গি অভিযান’ সাজিয়ে তাদের গুলি করে হত্যা করা হয়।

নিহত মাদ্রাসা ছাত্র ইব্রাহিমের বাবার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে চিফ প্রসিকিউটর নতুন মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তৎকালীন এসবি প্রধান জাবেদ পাটোয়ারী, সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটনের কমিশনার হারুন অর রশীদসহ আরও দুই কর্মকর্তা।

গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তিনি জানান, একই দিনে মানবতাবিরোধী অপরাধ মামলায় এক সাক্ষীকে ভয়ভীতি দেখানোর ঘটনায় বংশাল থানার ওসি ট্রাইব্যুনালে হাজির হন। ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে, যেই হোক সাক্ষীকে হুমকি দিলে তাকে আইনের আওতায় আনতে হবে।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পাঁচ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com