বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

জব্দ করা স্বর্ণ আত্মসাতের ঘটনায় খুলনায় তিন পুলিশসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ : জব্দ করা স্বর্ণ আত্মসাৎ ঘটনায় খুলনায় তিন পুলিশ সদস্যসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। এরইমধ্যে গ্রেফতার স্বর্ণ চোরাচালানকারী ব্যাসদেব দে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা তথ্য উদঘাটনের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

জানা যায়, শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে খুলনার লবণচরা থানার এসআই মো. মোস্তফা জামান, এএসআই মো. আহসান হাবিব ও কনস্টেবল মো. মুরাদ হোসেন নগরীর মোহাম্মদনগর সাচিবুনিয়া এলাকায় একটি পরিবহনে তল্লাশিকালে ব্যাসদেব দে (৩৯) নামে এক ব্যক্তির কাছ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করে।
এ সময় পুলিশ সদস্যরা তাকে ভয়ভীতি দেখিয়ে তিনটি বার কেড়ে নেয় ও ব্যাসদেব দে কে বাকি তিনটি বারসহ ছেড়ে দেয়। পরে এ ঘটনা জানাজানি হলে ব্যাসদেব দেসহ অভিযুক্ত পুলিশ সদস্যদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে স্বর্ণ চোরচালান ও দস্যুতার অভিযোগে লবণচরা থানায় মামলা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান জানান, এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com