বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লীগ মঙ্গলবার (১৯ অক্টোবর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে শুরু হতে যাচ্ছে হকি লীগের খেলা। প্রিমিয়ার বিভাগ হকি লীগ উপলক্ষ্যে আজ এক সংবাদ সম্মেলন বাংলাদেশ হকি ফেডারেশনে অনুষ্ঠিত হয়। মৌসুম-সূচক ক্লাব কাপ হকি টুর্নামেন্ট আয়োজনের পর মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লীগ হকি। যেখানে অংশ নিচ্ছে ১২টি দল।
দেশের হকির সবচেয়ে বড় আসর প্রিমিয়ার ডিভিশন হকি লীগ টার্ফে সর্বশেষ গড়িয়েছিল তিন বছর আগে। তারপর নানা ঝামেলা-জটিলতা এবং কোভিড-১৯ এর কারণে আর লীগ অনুষ্ঠিত হয়নি। খেলোয়াড়রাও হয়ে পড়েছিলেন হতাশ। অনেকেই আর্থিক কষ্টে পড়েন। অনেকেই বাধ্য হয়ে খেলা ছেড়ে অন্য পেশায় চলে যান।
সোমবার (১৮ অক্টোবর) দুপুর ১টা মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের এক সংবাদ সম্মেলন আয়োজন করে এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, লীগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না কোষাধ্যক্ষ হাজী মো: হুমায়ুন ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এই আয়োজনে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন এইতোমধ্যে ভারত ও শ্রীলঙ্কা থেকে দুই আম্পায়ার ঢাকায় পা রেখেছেন। বাকি একজন ওমানের, মঙ্গলবার ঢাকায় আসবেন বলে জানান। এই সংবাদ সম্মেলনে উদ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১৯ অক্টোবর) উদ্বোধনী দিনেই ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে দেশীয় হকির তিন পরাশক্তি আবাহনী, মোহামেডান এবং মেরিনার। দুপুর ২টায় প্রথম ম্যাচে মেরিনার মোকাবেলা করবে পুলিশকে। বিকেল ৪টায় মোহামেডান মুখোমুখি হবে দিলকুশার। সন্ধ্যা ৬টায় আবাহনী লড়াই করবে আজাদের বিরুদ্ধে।
করোনার মাঝে ক্রিকেট, ফুটবলের লীগ চললেও দেশের অন্যতম ডিসিপ্লিন হকি পিছিয়ে ছিল বেশ খানিকটা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক কোটি টাকা অনুদানের পর তিন বছর পর মাঠে গড়াচ্ছে হকি লীগ। লীগের খেলা আজ শুরু হয়ে গ্রুপ পর্বের ম্যাচ চলবে আগামী ১৭ নবেম্বর পর্যন্ত। গ্রুপ পর্বের শীর্ষ ৫ দল নিয়ে হবে সুপার ফাইভ রাউন্ড, যা শুরু হবে ১৮ বা ১৯ নবেম্বর এবং শেষ হবে ২৫ বা ২৬ নবেম্বরে। গ্রুপ পর্বের কোন পয়েন্ট সুপার ফাইভে যোগ হবে না। প্রতিদিন অনুষ্ঠিত হবে তিনটি করে ম্যাচ। দুপুর ২টা, বিকেল ৪টা এবং সন্ধ্যা ৬টায় হবে দিনের শেষ ম্যাচ।
সদ্যসমাপ্ত ক্লাব কাপ হকির সেমিফাইনালে খেলতে না এসে সেই ম্যাচ বর্জন করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছিল, লীগও তারা বর্জন করতে পারে। কিন্তু একটি সূত্রে জানা গেছেÑ শেষ পর্যন্ত শুভবুদ্ধির উদয় হয়েছে ঐতিহ্যবাহী এই ক্লাবের কর্মকর্তাদের। জানা গেছে লীগে অংশ নেবে তারা। তবে এখনও পর্যন্ত তাদের খেলোয়াড় রাসেল মাহমুদ জিমির জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করেনি। মোহামেডান যদি জিমিকে খেলাতে চায় তাহলে জরিমানার টাকা পরিশোধ করেই খেলাতে হবে, এছাড়া তাকে খেলানোর কোন সুযোগ নেই বলে জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।
১২টি দল অংশ নিচ্ছে । দলগুলো হলো : মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাব, সোনালী ব্যাংক এসআরসি, এ্যাজাক্স এসসি, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব, সাধারণ বীমা, পুলিশ হকি ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব এবং দিলকুশা স্পোর্টিং ক্লাব।