শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:: গোপালগঞ্জ সদরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আরিফুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোগীসহ চারজন একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের পূর্ব মিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও চারজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। পরে নিহতদের মরদেহ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয় ও আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com