শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

গোপালগঞ্জের বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জের বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি:: গোপালগঞ্জের কাশীয়ানিতে বাস ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত আরও ২৫ জন।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন বাসযাত্রী নিহত হন ও ২৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com