মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

গুলশান থানার সাবেক ওসি আমিনুল গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: গণঅভ্যুত্থানের সময় রাজধানীর গুলশান থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করা আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর গুলশান থানার দায়িত্ব শেষ করে তিনি ওই ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগদান করেন। এ সময়ে তার বিরুদ্ধে ঢাকায় আদালতে একটি পিটিশন মামলা হয়। পরে মামলার গ্রেপ্তারি পরোয়ানা টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছালে তাকে গ্রেপ্তার করা হয়।

ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ গণমাধ্যমকে জানান, আদালতের পাঠানো ওয়ারেন্ট কার্যকর করে আমিনুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে পরবর্তী প্রক্রিয়ার জন্য মির্জাপুর থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com