শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপি’র শিক্ষক প্রশিক্ষণ এর শুভ উদ্ভোধন করা হয়েছে। সোমবার সকালে জয়পাড়া স্কুলের কনফারেন্স রুমে এর আয়োজন করা হয়। Good Neighbors Bangladesh Dohar CDP) এর উদ্যোগে শিক্ষা কর্মসূচীর দুইদিন ব্যাপি ‘শিক্ষক প্রশিক্ষণ -২০২৬’ কর্মশালা জয়পাড়া সরকারি বেগম আয়শা পাইলট গার্লস হাই স্কুলের অডিটরিয়ামে সিডিসি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী শুভ উদ্ভোধন করেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে গুড নেইবারস এর সহকারি ব্যবস্থাপক (প্রোগ্রাম) বাবু উৎসব বৈরাগীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা আক্তার, দোহার সিডিপির প্রধান ব্যবস্থাপক মি:বিমল গোলদার,
প্রশিক্ষক মো: শাহ আলম সরকার ও খলিলুর রহমান
উদ্বোধনী সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা করম আলী তার বক্তব্যে বলেন, গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপির ‘শিক্ষক প্রশিক্ষণ -২০২৬’ একটি গুরুপূর্ণ কর্মসূচী; সমাজে পিছিয়ে পড়া শিশু,পুরুষ, নারীদের সুশিক্ষায় মানবিক সৎ চরিত্র গঠন ও দেশপ্রেমী করে গড়ে তুলার মূল উদ্দেশ্য নিয়েই এই প্রশিক্ষনের আয়োজন। তিনি আশা প্রকাশ করে বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে যেন আজকের উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ দেশব্যাপি সুনাগরিক তৈরী করে দেশকে প্রকৃত মানব সন্তান উপহার দিতে পারেন।
আজকের শিক্ষা কর্মসূচী শিক্ষক প্রশিক্ষণে দোহার উপজেলাধিন ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ( প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক) ২৪ জন শিক্ষক প্রশিক্ষণে ( সকাল ১০ টা থেকে বিকাল ৪টা) অংশ গ্রহণ করেন। তাদেরকে দুইজন প্রশিক্ষক প্রশিক্ষণ দান করেন।