শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

গাজীপুরের ট্রেনে কাটা পড়ে মা ও ২ সন্তানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর থেকে:: গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রেনে কাটা পড়ে মা ও দুই সন্তানসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে নয়নেপাড়া এলাকার রেল ক্রসিংয়ে এ ঘটনাটি ঘটে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে তারা আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি।

নিহতরা হলেন- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হোসেনের মেয়ে হাফেজা খাতুন মালা (৩৫)। মারা যাওয়া দুই শিশু হাফিজা খাতুনের সন্তান বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের মোবাইল রেলগেট এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে হাফিজা খাতুন তার দুই শিশু সন্তানকে নিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় সামনের দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেন আসছিল। ট্রেন কাছাকাছি আসলে গেটম্যান ও প্রত্যক্ষদর্শীরা তাদের সরে যেতে বলেন। কিন্তু তারা শোনেননি। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলেই জানতে পেরেছি। তদন্তে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com