শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

খুলনা হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি:: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ওই সাতজনের মৃত্যু হয়। মৃতরা সবাই কোভিড-১৯ পজিটিভ ছিলেন।

করোনা ফোকাল পারসন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদার বলেন, করোনায় মৃত সাতজনের মধ্যে তিনজনের বাড়ি খুলনায়। বাকিদের মধ্যে দুজনের বাড়ি বাগেরহাটে, একজনের যশোর ও একজনের ঝিনাইদহে।

সর্বশেষ তথ্যানুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে ১২৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৭৩ জনের নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ৮১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com