শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

খুলনা-মোল্লারহাট-চিতলমারী রুটে বাস চলাচল বন্ধ

এস এম সাঈদুর রহমান সোহেল, খুলনা ব্যুরো::

খুলনার রূপসা-মোল্লারহাট-চিতলমারী রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা। রুট পারমিট ছাড়াই অবৈধ গাড়ি চলাচলের প্রতিবাদে রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা যায়, রূপসা বাস মালিক সমিতি অবৈধ সুবিধা নিয়ে এই রুটের নির্দিষ্ট ৬৩টি গাড়ির বাইরে আরো ৮টি গাড়ি অন্তর্ভূক্ত করে। এর প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে বাস মালিক আকিজ মোল্লা, সারুখ ফকির ও মিজান শেখের নেতৃত্বে মোল্লাহাটের জয়ঢেঁকি নামক স্থানে ওই অবৈধ ৮টি গাড়ি আটক করা হয়।

রূপসা বাস মালিক সমিতির সাবেক কার্যকরী সভাপতি আকিজ মোল্লা জানান, স্বাভাবিক সময়ের চেয়ে সড়কে যাত্রী কম। এরপর রুটে অবৈধ গাড়ি ঢুকানোর ফলে মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে রোববার সকাল থেকে রূপসা-মোল্লারহাট-চিতলমারী রুটের বাস বন্ধ করে দেওয়া হয়েছে।

বাস মালিকরা বলছেন, রুটে অবৈধ গাড়ি চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত বৈধ ৬৩ জন মালিক তাদের বাস চলাচল বন্ধ রাখবেন।

এদিকে পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক বাস চলাচল বন্ধ ঘোষণা করায় দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com