বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

খুলনা বিভাগে করোনায় আরও ৪৭ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি:: মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এসময়ে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৩৯ জন।

বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বুধবার (১৪ জুলাই) এ বিভাগে ৩৬ জনের মৃত্যু হয়েছিল।

সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১০ জন, বাগেরহাটে একজন, সাতক্ষীরায় একজন, যশোরে ৪, নড়াইলে একজন, মাগুরায় ৩, ঝিনাইদহে ৪, চুয়াডাঙ্গায় ৩ এবং মেহেরপুরে ৪ জনের মৃত্যু হয়েছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৭৮ হাজার ৪০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৯৬২ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com