শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

খুলনা জেলা পরিষদের উন্নয়ন কাজের চেক বিতরণ

খুলনা ব্যুরো : খুলনা জেলা পরিষদ কর্তৃক চলতি অর্থ বছরে উন্নয়নমূলক প্রকল্পের প্রথম কিস্তির চেক সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জেলা পরিষদের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক হস্তান্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন সরকারী আযমখান কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কালিপদ মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মাহাবুবার রহমান ও মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবীর। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আলিম উদ্দিন।
অনুষ্ঠানে চলতি অর্থ বছরে এডিপি ও রাজস্ব তহবিলের আওতায় খুলনা জেলা সদরসহ উপজেলা পর্যায়ের ১ হাজার ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫০টি প্রতিষ্ঠানের প্রকল্প কমিটির সভাপতিদের কাছে প্রায় ১৮ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের সচিব মোঃ শামীম হাসান, জেলা পরিষদের নির্বাচিত সদস্য জয়ন্তী রাণী সরদার, নাহার আক্তার, কবির হোসেন খাঁন, রজত কান্তি শীল, মোঃ জহুরুল হক, শেখ আবু জাফর, সহকারী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব কুমার বিশ্বাস, তত্ত্বাবধায়ক আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com