শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

খুলনায় ৯দিন যাবৎ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

খুলনা ব্যুরো::

নগরীর সিএন্ডবি কলোনী এলাকার আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হাসান মল্লিক ৯দিন যাবৎ নিখোঁজ রয়েছে। গত ৩০ জুন স্কুল থেকে বেরিয়ে আসার পর সে আর বাড়ি ফিরে আসেনি।

মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে নিখোঁজ শিক্ষার্থীর পিতা মো. মনির মল্লিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন। তিনি পেশায় রং মিস্ত্রি। ১৭ নং ওয়ার্ডের ছোট বয়রার করিম নগর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

সংবাদ সম্মেলনে তার ভাষ্য, শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীর কাছে জানতে পারি- এক ছাত্রীকে কটুক্তি করে। এ নিয়ে শিক্ষকরা অফিস কক্ষে এনে তাকে এ ব্যাপারে নিবৃত থাকার পরামর্শ দেয়। স্কুলের শিক্ষকরা মোবাইলের মাধ্যমে তার মাকে স্কুলে ডেকে পাঠায়। মা আসার পূর্বেই এই শিক্ষার্থী স্কুল ত্যাগ করে। মা স্কুলে এসে শিক্ষকদের জানায়, প্রাথমিক বিদ্যালয়ের আগে মাদরাসায় পড়াকালীন সময় সে কয়েকদফা বাড়ি থেকে পালিয়ে যায়। পুত্র হাসান মল্লিক বাড়ি ফিরে আসবে- এমন আশাবাদ শিক্ষকদের কাছে ব্যক্ত করে তার মা স্কুল ত্যাগ করে। পরদিন পরিবারের পক্ষ থেকে পুত্রের নিখোঁজ সংবাদ মাইকযোগে প্রচার করা হয়। ২ জুলাই নিখোঁজ শিক্ষার্থীর বাবা সোনাডাঙ্গা থানায় জিডি করেন, নং-৯৫।

স্কুলের প্রধান শিক্ষক এলিজা পারভীন এ প্রতিবেদককে জানান, ৩০ জুন তারিখে বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্যান্যদের জানাই। স্কুলের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় ২ জুলাই জিডি করা হয়, নং-৯৯। প্রধান শিক্ষিকার অভিযোগ, নিখোঁজ শিক্ষার্থী প্রায়ই মিথ্যার আশ্রয় নিত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com