মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে- প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপানো হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা

খুলনায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিতা-পুত্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা ব্যুরো::

যৌথ বিনিয়োগে ব্যবসার সুযোগে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে খুলনায় পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুর আড়াইটায় নগরীর শের-এ বাংলা রোডস্থ নিজ বাড়ি থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- নগরীর ৩৬৫ নং শেরে বাংলা রোড এলাকার বাসিন্দা মাহমুদুর রহমান ও তার পিতা আব্দুল কাদের। মামলার ওপর আসামি মাহমুদুরের ভাই আরিফুর ইসলাম পলাতক রয়েছে। এর আগে ১৫ আগস্ট ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাবা ও দুই ছেলের বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলা করেন ব্যবসায়ী এম এ মাজেদ সরকার।

সিআইডির এস আই মধুসুধন বর্মন জানান, বাদি ও আসামিরা ২০১০ সাল থেকে অংশিদারীত্বের ভিত্তিতে আউট সোর্সিং ব্যবসা শুরু করেন। তারা যৌথ হিসেবে লেনদেন করতেন। ৪/৫ মাস আগে আসামিরা ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়ে বাদিকে বের করে দেন। পরে তিনি নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com