শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

খুলনায় সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত ৩

এস এম সাঈদুর রহমান ও আমিরুল ,খুলনা ব্যুরো
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ডুমুরিয়ার গুটুদিয়া গ্রামের নারায়ন চন্দ্র মন্ডল (৬০), আসাদুর মোড়ল (২৮) ও সাকিবুল ইসলাম (১০)। এ সময় আরও ৭জন যাত্রী আহত হন।
শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ডুমুরিয়ার মাঝামাঝি মাঝের বেড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনার কয়রা থেকে আসা একটি বাস (ঢাকা মেট্রো-চ-৮০৭৫) অভারটেক করতে গিয়ে ডুমুরিয়া বাজার থেকে খুলনার দিকে আসা একটি মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রাটি পাশের ভ্যানের উপর পড়ে। এতে ঘটনাস্থনে ভ্যান চালক আসাদুর মোড়ল (২৮), যাত্রী ডিম ব্যবসায়ী নারায়ন চন্দ্র মন্ডল ও স্কুল ছাত্র সাকিবুল ইসলাম নিহত হন। এ সময় মাহিন্দ্রা ও ভ্যানের আর ৭ জন যাত্রী আহত হন। আহতরা হলেন ডুমুরিয়া কালিকাপুরের শহীদুল ইসলাম (৪০), কবির সরদার (৪০), মাহিন্দ্রা চালক হাসানপুরের আমিরুল ইসলাম (৪২), রাজাপুরের সুলতান আহমেদ (৪৫), কমলপুরের আফরোজা বেগম (৪৫), গুটুদিয়ার আঞ্জুয়ারা বেগম (৫০) ও গোলনা গ্রামের আলতাফ হোসেন (৭৬)। তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com