শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

খুলনায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

খুলনা ব্যুরো::

খুলনার ডিএম রেজা সোহাগ নামে এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

জীবনের নিরাপত্তা চেয়ে ওই ব্যক্তি গত শুক্রবার দিনগত রাতে মহানগরীর খালিশপুর থানায় জিডি করেছেন।

সাংবাদিক ডিএম রেজা সোহাগ খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তন পত্রিকার বার্তা সম্পাদক ও খুলনা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি।

জিডি সূত্রে জানা গেছে, নগরী গোয়ালখালি মোড় এলাকার নিজ বাড়ির দোতলার দুইটি কক্ষ লাবিদ মোল্লা নামে এক ব্যক্তিকে ভাড়া দেন। কিন্তু ভাড়া নিয়ে টালবাহানাসহ বিভিন্ন সমস্যার কারণে তাকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। তিনি বাড়ি না ছেড়ে নানা অজুহাত দেখাতে থাকেন। বাড়ি ছাড়ার চূড়ান্ত নোটিশ দিলেও ভাড়াটিয়ার সঙ্গে সাংবাদিক সোহাগের কথা কাটাকাটি হয়।

শুক্রবার দুপুরে ভাড়াটিয়া লাবিদ মোল্লার ভাই মো. তারেক ওরফে কালা তারেক ওই বাড়িতে এসে বাড়ি ছাড়তে অপরাগতা প্রকাশ করেন। এ সময় তিনি বাড়ি ছাড়ার ব্যাপারে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করেন। বাড়াবাড়ি করলে তিনদিনের মধ্যে ‘লাশ ফেলে দেবেন’ বলে হুমকি দেন। এ ঘটনায় সাংবাদিক সোহাগের বৃদ্ধ বাবা-মা আতঙ্কিত হয়ে পড়েন। পরে এ বিষয়ে স্থানীয় থানায় জিডি করেন সোহাগ।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাব্বিরুল আলম বলেন, এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com