শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

খুলনায় বিভিন্ন আয়োজনের বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

খুলনা ব্যুরো : খুলনায় নানা মধ্যদিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৮ পালিত হয়েছে। শনিবার কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, র‌্যালি, আলোচনা সভা, প্রতিযোগিতা, জেনারেল হাসপাতালে দিনব্যাপী হেলথ ক্যাম্পে ফ্রি রক্তচাপ পরিমাপ, স্বেচ্ছায় রক্তদানসহ ওজন ও উচ্চতা পরিমাপকরণ। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘ সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: সবার জন্য সর্বত্র’। খুলনা সিভিল সার্জন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া নগরীর উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসের প্রতিপাদ্যর উপর বয়সভিত্তিক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিত এবং শিশু স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকালে র‌্যালি শেষে স্কুল হেলথ ক্লিনিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খুলনা সিভিল সার্জন ডা. এ এস এম আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আতিয়ার রহমান শেখ, প্রাক্তন সিভিল সার্জন ডা. মো. হামে জামাল, কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার এবং ডব্লিউ এইচ ওর প্রতিনিধি ডা. মো. অরিফুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
সকালে সিভিল সার্জন অফিস চত্বরে সিভিল সার্জন ডা. এ এস এম আবদুর রাজ্জাক মাস কমিউনিকেশন ক্যাম্পেইন ইন হার্ড-টু-রীচ এরিয়াস অন কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন। পরে সিভিল সার্জনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, খুলনা মুক্তি সংস্থা, সিএসএস, পিকেএস, সুশীলন, এসএমসি, আরএইচ-স্টেপ, ব্রাক, মেরী স্টোপস, কেসিসি, ছায়াকুঞ্জ, এজিসিডিপি এবং দ্বীপ শিখা প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com