শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

খুলনায় বজ্রপাতে জেলে নিহত

খুলনা ব্যুরো::

খুলনার রূপসা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মদন বিশ্বাস (৩০) নামের এক জেলে নিহত হয়েছেন। এ সময় কার্তিক বিশ্বাস (৩৫) নামের অপর এক জেলে গুরুতর আহত হন।

শনিবার রাত ১০টার দিকে রূপসা নদীর মাথাভাঙ্গা এলাকায় মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। তাদের বাড়ি ডুমুরিয়া উপজেলার সরাফপুর ইউনিয়নের গাওঘরা গ্রামে।

নিহত জেলে মদন বিশ্বাসের প্রতিবেশী প্রদীপ বিশ্বাস জানান, রূপসা নদীতে নৌকা নিয়ে মাছ ধরার সময় বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে জেলে মদন ও কার্তিক আহত হন। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মদনকে মৃত ঘোষণা করেন। অপর জেলে কার্তিক একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com