শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

খুলনায় পৃথক অভিযানে ৩৬ বোতল ফেন্সিডিল ও ২২ পিচ ইয়াবাসহ আটক ৩

এস এম সাঈদুর রহমান সোহেল খুলনা ব্যুরো॥ অতিঃ উপ-পুলিশ কমিশনার, এ,এম, কামরুল ইসলাম, পিপিএম, গোয়েন্দা বিভাগ, কেএমপি, খুলনা এর তত্ত্বাবধায়নে এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন ফেয়ার ক্লিনিকের পিছনে পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে আসামী মোঃ সাকিব রহমান (৩৮), পিতা- মৃত আবু বক্কার সিদ্দিক, মাতা- জবেদা, সাং- নেভী কলোনী রোড বাইলেন, বাড়ী নং-০৯ এর বিপরীতে, থানা- খালিশপুর, মহানগর খুলনা কে ১২/০৩/১৮ খ্রিঃ রাত্র ১০ টা সময় ৩৬ (ছয়ত্রিশ) বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়েছে। অপর এক অভিযানে পুলিশ পরিদর্শক (নিঃ) কাজী মোস্তাক আহম্মদ পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন নর্থ সাউথ পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে আসামী মোঃ সাগর (২২), পিতা- মোঃ জাহাঙ্গীর মিয়া, সাং- বাগান বাড়ী, শাহিনুরের বাড়ীর ভাড়াটিয়া, থানা- খালিশপুর, মহানগর, খুলনা কে রাত্র ১০:৩০ টার সময় ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে।

অপর এক অভিযানে এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন হাউজিং এষ্টেট নতুন কলোনী, রোড নং-২৯, বাড়ী নং-এন/এইচ ৭৫, জনৈক জাহিদুর রহমান সাহেবের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে আসামী মোঃ বাদল গাজী (১৮), পিতা- মোঃ আবুল গাজী, সাং- কাশিপুর পাওয়ার হাউজের পার্শ্বে, ড্রাইভার আনিস মোল্লার বাড়ীর ভাড়াটিয়া, থানা- খালিশপুর, মহানগর খুলনা (ভাসমান) কে অদ্য ১৩/০৩/১৮ খ্রিঃ বেলা ১০:৩০ টার সময় ১২ (বার) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

অতিঃ উপ-পুলিশ কমিশনার, এ,এম, কামরুল ইসলাম, পিপিএম, গোয়েন্দা বিভাগ, জানান, আসামীগন পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের অপরাপর সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com