মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে- প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপানো হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা

খুলনায় ধানক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

খুলনা ব্যুরো::

খুলনায় ধানক্ষেত থেকে বারেক মোল্লা (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তেরখাদা উপজেলার ভুতিয়ার বিলের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আড়কান্দি গ্রামের বারেক মোল্লা মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে ঘাস কাটতে ভুতিয়ার বিলে যান। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ভুতিয়ার বিল থেকে বারেক মোল্লার লাশ উদ্ধার করা হয়। তার গলার ডান পাশে ক্ষত চিহ্ন রয়েছে। এছাড়া লাশে পচন ধরেছে। ফলে এটি হত্যাকান্ড কিনা তা প্রাথমিকভাবে বলা সম্ভব হচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com