শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

খুলনায় ডেঙ্গু জ্বরে আরও এক ব্যক্তির মৃত্যু

খুলনা ব্যুরো::

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মিজানুর রহমান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মিজানুর পেশায় সবজি বিক্রেতা ছিলেন।

খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গুরোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১৫ আগস্ট মিজানুর রহমান খুমেকের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। মৃত মিজানুর রহমানের বাড়ি রূপসা উপজেলার খাঁজাডাঙ্গা গ্রামে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

খুলনার সিভিল সার্জন ডা.এস এম আব্দুর রাজ্জাক বলেন, খুলনায় সোমবার পর্যন্ত ৫৭৩জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৮৯ জন। তারমধ্যে সোমবারই নতুন ভর্তি হয়েছে ২০জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত খুলনায় একজন বৃদ্ধাসহ ৫জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com