শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

খুলনায় ডেঙ্গু আক্রান্ত ৮৪

নিজস্ব প্রতিবেদক, খুলনা ব্যুরো::

খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে খুলনায় বর্তমানে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। তবে, এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৪জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৭জন।

এদিকে খুলনার অন্যতম সরকারি জেনারেল হাসপাতালে ডেঙ্গু কীটস বরাদ্দ দেওয়া হয়নি। ফলে হাসপাতালে এসে ফ্রি ডেঙ্গু পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এ অবস্থায় খুলনা জেনারেল হাসপাতালে দ্রুত ডেঙ্গু কীটস সরবরাহের দাবি জানিয়েছেন রোগীরা।

খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, খুলনায় মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭জন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, জেনারেল হাসপাতালে ২জন, বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৬জন, ইসলামী ব্যাংক হাসপাতালে ৩জন, ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং বাকি ১০জন রোগী অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনার সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীরা সবাই ঢাকাসহ খুলনার বাইরে থেকে এসেছেন। এছাড়া এখন পর্যন্ত খুলনায় ডেঙ্গুয় আক্রান্ত কোনো রোগী মারা যায়নি। তিনি জানান, খুলনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু কীটস সরবরাহের জন্য ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু সেলের সদস্য ও মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার পার্থ প্রতীম দেবনাথ বলেন, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে ২৫জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে, বেড স্বল্পতার কারণে এই ওয়ার্ডে রোগী ভর্তি করা যাচ্ছে না। আরেকটি ওয়ার্ড বৃদ্ধির চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com