শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

খুলনায় ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

খুলনা ব্যুরো::

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খাদিজা বেগম (৪০) নামের এক নারী খুলনা সিটি মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার সকালের দিকে তিনি মারা যান। খাদিজা বেগম বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের দুলু মোল্লার স্ত্রী।

খুলনার সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, খাদিজা বেগম গত শনিবার রাত সাড়ে ৯টায় জ্বর নিয়ে খুলনা সিটি মেডিকেল কলেজে ভর্তি হন। তার রক্তে প্লাটিলেট কাউন্ট খুবই কম ছিলো। সোমবার সকালে তিনি মারা যান। এ নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট তিন জন মারা গেলেন।

এর আগে গত রোববার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় মঞ্জুর শেখ নামের দশম শ্রেণির এক ছাত্র ও মর্জিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মারা যান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com