শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

খুলনায় চিকিৎসকসহ আরও ৫ জনের করোনা শনাক্ত

খুলনা ব্যুরো::

খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. শম্পা রায়সহ আরও পাঁচজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

শনিবার রাতে তাদের নমুনা পরীক্ষা করা হয়।

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শনিবার ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ৪০টি। নমুনা পরীক্ষা করে নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শম্পা রায়, খুলনা মহানগরীর করিমনগর এলাকার গোলদারপাড়ার রাসেল, বাগেরহাট সদর উপজেলার বিজয়পুর এলাকার রুমা বেগম ও বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকার আবদুল আকন হাওলাদার এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা সদরের মাজেদুল ইসলামের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

ডা. মেহেদী নেওয়াজ বলেন, এ নিয়ে খুলনা বিভাগের ১০ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৬ জনে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com