শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

খুলনায় গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা সমীরকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে::

খুলনায় ফেন্সিডিল ও নারীসহ মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সমীর কুমার শীলকে (২৮) বহিস্কার করা হয়েছে। সোমবার নগর ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার রাত পৌনে ১০ টার দিকে নগরীর ৮৫ নম্বর খান জাহান আলী রোডের চারতলা বাড়ি থেকে ১৮ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ওই বাসা থেকে সেলিনা বেগম (৩৫) নামে এক নারীকেও আটক করা হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুজিত ম-ল জানান, নগরীর খান জাহান আলী রোড থেকে সমীর কুমার শীল ও সেলিনা বেগমকে ১৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা হয়েছে।

খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল বলেন, সমীর কুমার শীল মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি পদে রয়েছেন। সংগঠন বিরোধী কাজের জন্য তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির ব্যবস্তা গ্রহণ করা হবে।

এদিকে, সোমবার নগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহীন আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠন পরিপন্থি কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সমীর কুমার শীলকে দলের সকল পদ ও কর্মকান্ড থেকে সাময়িক বহিস্কার করা হলো। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com