শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

খুলনায় অতিরিক্ত যাত্রীবহন ও ভাড়া আদায়, শৃঙ্খলা ফেরাতে দ্বিমুখী অভিযান: ২৯৮ যানবাহন আটক

এস.এম. সাঈদুর রহমান সোহেল, খুলনা ব্যুরো::

সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায় এবং অবৈধ ব্যাটারি চালিত রিকসা-ভ্যান চলাচল শুরু করায় যানজট, যাত্রী হয়রানীসহ খুলনাঞ্চলের সড়কে এক ধরণের অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। এ কারণে সড়কে শৃঙ্খলা ফেরাতে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও জেলা প্রশাসন দ্বিমুখী অভিযানে নেমেছে।

সাম্প্রতিক কয়েকদিনের অভিযানে ২৯৮টি অবৈধ ব্যাটারি চালিত রিকসা-ভ্যান, নিবন্ধনহীন মটরসাইকেল এবং মাহেন্দ্র-ইজিবাইক আটক করা হয়েছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী পরিবহনে যাত্রীবাহি বাস, ইজিবাইক-মাহেন্দ্রকে জরিমানা করা হয়েছে। নগরীর দৌলতপুর এলাকার বাসিন্দা কামরুন্নাহার শিরিন অভিযোগ করেন, নানা অজুহাতে ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। মাহেন্দ্র ইজিবাইকে ১৫ টাকার ভাড়া ৩০ টাকা ও ২০ টাকার ভাড়া ৪০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বর্ধিত ভাড়া না দিলে হয়রানীর শিকার হতে হয়।

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম এবং তাহমিনা সুলতানা নীলা জানান, পরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী ও সর্বোচ্চ ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির সরকারি নির্দেশনা থাকলেও চালকরা তা মানছেন না। অভিযানে যাত্রীদের নিকট থেকে পূর্বের ভাড়ার চেয়ে দ্বিগুন বা তারও বেশি ভাড়া আদায় করতে দেখা গেছে। এসব কারণে কয়েকটি বাস, মাহেন্দ্র ও ইজিবাইককে জরিমানা করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে নেমেছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। অবৈধ যানবাহন আটকে ট্রাফিক বিভাগের পাশাপাশি থানাগুলোতেও অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত কয়েকদিনে খুলনার বিভিন্ন স্থানে ২৯৮টি ব্যাটারি চালিত অবৈধ রিকসা-ভ্যান, মাহেন্দ্র, মটরসাইকেল আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com