বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

খুলনার রূপসায় একটি জুট মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

খুলনা প্রতিবেদক ।।

বুধবার (৩ এপ্রিল) খুলনার রূপসায় একটি বেসরকারি জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

সন্ধ্যার দিকে জাবুসা এলাকায় অবস্থিত পাটকলটিতে আগুনের সূত্রপাত হয়।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের উপ-পরিচালক মামুন মাহমুদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

আগুনে গোডাউনে থাকা বিপুল পরিমাণ পাট ভস্মিভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয়রা জানায়, ইফতারের আগ মুহূর্তে হঠাৎ করে পাটকলে আগুন লাগে। বহুদূর থেকেও ধোঁয়ার কুণ্ডুলি দেখা যায়।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, সন্ধ্যা পৌনে ৬টায় আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com