মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে- প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপানো হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা

খুলনার পুলিশ সুপার সপরিবারে করোনায় আক্রান্ত

খুলনা ব্যুরো::

খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধী রয়েছেন।

পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, গত ২৬ আগস্ট তিনি, তার স্ত্রী শারমিন আক্তার, ছেলে এস এম ইউসুফ ও এস এম ইউনুস এবং বাসার বাবুর্চি শেখ মো. আব্দুল্লাহ করোনা পরীক্ষা করতে দেন। ওই দিনই তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এসপি জানান, তিনি বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিন-১ এ চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, শারীরিকভাবে মোটামুটি ভালো আছি। তবে, বাসার চারজনের মাথায় সামান্য ব্যথা আছে। করোনা থেকে আরোগ্য লাভের জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com