শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

খুবি’র লাইব্রেরিতে নিয়ে ধর্ষণ: ধর্ষককে জুতার মালা ও মুখে কালি লেপন

খুলনা ব্যুরো::

খুলনা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইন্সটিটিউটের লাইব্রেরিতে নিয়ে ঘুমের ট্যাবলেট খাইয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রিন্ট ম্যাকানিক ডিসিপ্লিনের ১৬তম ব্যাচের চতুর্থ বর্ষের ছাত্র পাপ্পু কুমারের বিরুদ্ধে। ঘটনা ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার গলায় জুতার মালা এবং মুখে কালি মাখিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এ ঘটনায় ধর্ষক পাপ্পুকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

এদিকে, ধর্ষিতা ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নারী নির্যাতনবিরোধী কমিটি পাপ্পুর বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করেছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাপ্পু বঙ্গবন্ধু পাঠক ফোরামের খুবি শাখার সভাপতি। সে খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাসিন্দা।

সূত্র জানায়, গত ৩ জুলাই খুবির চারুকলা অনুষদে চিত্রকলা প্রদর্শনী ছিল। পাপ্পু প্রদর্শনী দেখানোর নাম করে ওই মেয়েকে ডেকে নেয়। মেয়েটি চারুকলায় যাওয়ার পর তাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে চারুকলার লাইব্রেরিতে নিয়ে ধর্ষণ করে। এরপর পাপ্পু নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। ঘটনার পর মেয়েটি লাইব্রেরির সিঁড়িতে কান্নাকাটি করার সময় রাত আড়াইটার দিকে দারোয়ান তাকে দেখতে পান। তখন ঘটনাটি প্রকাশ পায়। পরে ধর্ষিতার পরিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক বরাবর পাপ্পুর শাস্তি দাবি করে লিখিত অভিযোগ করেন। তবে পাপ্পু ছাত্রলীগের প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

এদিকে, ঘটনার পর গত ১৫ জুলাই পাপ্পু বিশ্ববিদ্যালয়ে গেলে ছাত্ররা তাকে মুখে কালি লাগিয়ে গলায় জুতার মালা ঝুলিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়। তারপর থেকে তাকে আর ক্যাম্পাসে দেখা যায়নি।

চারুকলা বিভাগের প্রিন্ট ম্যাকানিক ডিসিপ্লিনের ডীন ড. নিহার রঞ্জন জানান, পাপ্পু কুমারকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
খুবির ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন জানান, বিশ্ববিদ্যালয়ের নারী নির্যাতনবিরোধী কমিটি ঘটনার তদন্ত সম্পন্ন করেছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com