মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে- প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপানো হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা

কুয়েটে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তি পরীক্ষা ১৮ অক্টোবর

খুলনা ব্যুরো::

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৯-২০২০ ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১৮ অক্টোবর (শুক্রবার) সকাল ৯ টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

২০ আগস্ট (মঙ্গলবার) সকালে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, এর আগে ২৫ অক্টোবর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ বিবেচনা করে শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ভর্তি সংক্রান্ত তথ্যাবলী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, ওয়েবসাইট (িি.িশঁবঃ.ধপ.নফ) এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com