শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:২১ অপরাহ্ন
ধুমপান করায় পিয়নকে জরিমানা, সাব রেজিস্ট্রারকে সতর্ক আলহাজ হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে জন সম্মুখে ধূমপান করায় সাব রেজিস্ট্রার পিয়নসহ পাঁচ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সাব রেজিস্ট্রার কর্মকর্তাকে সতর্ক করলেন ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ।
সোমবার উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের সামনে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, সাব রেজিস্ট্রার কর্মকর্তা ওসমান গনি তিনি গাজীপুরের কাপাসিয়া ও কালিয়াকৈর দু’অফিসের দায়িত্ব পালন করে আসছেন।সোমবার কালিয়াকৈর দায়িত্ব পালন কালে বিকেলে অফিস কক্ষ থেকে বের হয়ে অফিসের পশ্চিম পাশে কয়েক জন মিলে ধুমপান করছে। এদিকে সেবা নিতে আসা সাব রেজিস্ট্রার কর্মকর্তার আচারণে ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক সহকারী ভূমি কমিশনারকে বিষয়টি জানানো হয়। সহকারী ভূমি কমিশনার বিষয়টি গুরুত্ব দিয়ে তার ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে হাত নাতে ধরে ফেলে। এসময় কাপাসিয়া সাব রেজিস্ট্রার অফিস পিয়নসহ পাঁচ জনকে ধুমপান করায় নয় শত টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত ম্যাজিস্ট্রেট। পরে সাব রেজিস্ট্রার কর্মকর্তাকে সতর্ক করে দেয়া হয়। বিষয়টি জানাজানি হবে এ ভয়ে ওই সাব রেজিস্ট্রার কর্মকর্তা অফিস কার্যক্রম বন্ধ করে দ্রুত অফিস থেকে চলে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক সমিতির সদস্য জানান, ওই কর্মকর্তাকে জরিমানা করা হয়েছে। তবে তিনি জরিমানার পর দ্রুত অফিস থেকে চলে গেছে।
ভারপ্রাপ্ত সাব রেজিস্ট্রার কর্মকর্তা ওসমান গনিকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
ভ্রাম্যমান আদালত ম্যাজিস্ট্রেট কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ ওই কর্মকর্তা বিষয়ে পাশ কাটিয়ে বলেছেন ওনাকে জরিমানা করা হয়নি। জন সাধারণ প্রকাশ্যে ধূমপান করছে তাদের জরিমানা করা হয়েছে।
কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহমেদ জানান, সাব রেজিস্ট্রার কর্মকর্তাকে জরিমানা করা হয়নি। তবে অন্য লোকদের ধুমপান করায় জরিমানা করানোর সময় তিনি পাশে ছিলেন। তাকে সতর্ক করা হয়েছে।