শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

এসএসসির নম্বরের ভিত্তিতে এইচএসসির ফলাফল

এসএসসির নম্বরের ভিত্তিতে এইচএসসির ফলাফল

একুশের কণ্ঠ অনলাইন:: এসএসসি পরীক্ষার নম্বরের ভিত্তিতে এবার এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকারের সূত্রে এমন খবরই প্রকাশ হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। বিষয়টি জানতে তাকে কল দেয়া হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

খবরে বলা হচ্ছে, চলতি বছর এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা অনুষ্ঠিত হলেও কোটা সংস্কার আন্দোলনের কারণে কিছু পরীক্ষা বাতিল করা হয়।

তাই যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, সেগুলোর উত্তরপত্র (খাতা) মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলের সাথে মিলিয়ে (সাবজেক্ট ম্যাপিং) ফলাফল প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কিন্তু প্রথম কয়েকটি পরীক্ষার পর আন্দোলন শুরু হয়ে যাওয়ায় গত ১৮ জুলাই থেকে সব পরীক্ষা স্থগিত করা হয়। সূত্র : বিবিসি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com