শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

এইচএসসি ও সমমানের ফরম পূরণ ২ মার্চ শুরু

এইচএসসি ও সমমানের ফরম পূরণ ২ মার্চ শুরু

অনলাইন ডেস্ক:: আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ শুরু হবে ২ মার্চ থেকে। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষা বোর্ডের ঘোষণা অনুযায়ী, নির্বাচনি পরীক্ষা গ্রহণ করে ২৭ ফেব্রুয়ারির মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। এরপর ২ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে।

এছাড়া এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ২ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com