বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

উদ্বোধনের মধ্যে দিয়ে শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর নামে শেখ রাসেল স্পোর্টস একাডেমির আয়োজনে মঙ্গলবার ০৯ নভেম্বর শুরু হয়েছে।

দুপুর ২ টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন শেখ রাসেল স্পোর্টস একাডেমির সভাপতি আহমেদ আসিফুল হাসান। এ সময় সিনিয়র সহ-সভাপতি কামরুন্নেসা আশরাফ দিনা ও একাডেমির প্রতিষ্ঠাতা শাহজাহান কবির উপস্থিত ছিলেন।

 


নক আউট ভিত্তিক টুর্নামেন্টের প্রথম দিনে জিতেছে শেখ রাসেল স্পোর্টস একাডেমি ও গোপালগঞ্জ ফুটবল ক্লাব অ্যান্ড একাডেমি। দিনের প্রথম ম্যাচে গোপালগঞ্জ টাইব্রেকারে ৪-২ গোলে হারায় এফসি ব্রাহ্মণবাড়িয়াকে। নির্ধারিত সময়ের খেলা গোলশূণ্য ড্র ছিল। দিনের দ্বিতীয় ম্যাচে শেখ রাসেল স্পোর্টস একাডেমি ৫-০ গোলে হারিয়েছে নসরুল হামিদ স্পোর্টস একাডেমিকে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হলো- শেখ রাসেল স্পোর্টস একাডেমি, ফেনী স্পোর্টস একাডেমি, নারায়ণগঞ্জ ডিএসএস ফুটবল ক্লাব একাডেমি, গোপালগঞ্জ ফুটবল ক্লাব অ্যান্ড একাডেমি, পুরাতন ভাড়ালিয়া ফুটবল একাডেমি, শেখ মনি ক্রীড়া চক্র, নসরুল হামিদ স্পোর্টস একাডেমি ও এফসি ব্রাহ্মণবাড়িয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com