বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

আবারও বাংলাদেশের ম্যাচ পিছিয়ে গেল চার জাতি টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : খেলা হওয়ার কথা ছিল গত সোমবার নভেম্বর। কিন্তু অতিবৃষ্টির কারণে একদিন পিছিয়ে যায় খেলা। মাঠ পুরোপুরি খেলার উপযোগী না হওয়ায় আবারও একদিন পিছিয়ে ৯ নবেম্বর মঙ্গলবারে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা খেলা। ফলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ৯ নভেম্বর মঙ্গলবারও মাঠে নামতে পারেনি শ্রীলঙ্কার কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে প্রতিপক্ষ সিশেলসের বিপক্ষে, প্রাইম মিনিস্টার মাহিন্দ্রা রাজাপাকসে চার জাতি ফুটবল চ্যাম্পিয়নশিপে। কিন্তু বৃষ্টি বিড়ম্বনায় আরও একবার পিছিয়ে গেল চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচ।

শ্রীলঙ্কায় অতিবৃষ্টির কারণে বাংলাদেশ-সিশেলস ম্যাচের সূচিতে আবারও পরিবর্তন এলো। পরিবর্তিত সূচিতে ম্যাচটি মঙ্গলবার হওয়ার কথা থাকলেও তা হয়নি। প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফির ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বিকাল সাড়ে ৪টায়।

এর কয়েক ঘন্টা আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য ম্যাচটি এদিন মাঠে গড়াচ্ছে না।

নতুন সূচি এখনও ঠিক হয়নি। দিনক্ষণ চূড়ান্ত হলেই তা জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে বাফুফের বিবৃতিতে।

প্রাথমিক সূচিতে বাংলাদেশ-সিশেলস ম্যাচটি হওয়ার কথা ছিল গত সোমবার। অতিবৃষ্টির কারণে সেই সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে এবং এর তিন দিন পর শ্রীলঙ্কার বিপক্ষে খেলার কথা ছিল মারিও লেমোসের দলের। এখন ওই দুই ম্যাচের সূচিও নিশ্চিতভাবে পাল্টে যাবে।

আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টের সূচি অনুযায়ী, মঙ্গলবার শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যকার ম্যাচটি অবশ্য সঠিক সময়েই মাঠে গড়াবে। বিকাল সোয়া ৩ টায় শুরু হবে ম্যাচটি।

একই রকমভাবে বঙ্গবন্ধু গোল্ডকাপেই বাংলাদেশের ম্যাচ এবং এবারের সাফের ম্যাচ দেখে বাংলাদেশ সম্পর্কে ধারণা নেয়া সিশেলসের কোচ ভিভিয়ান বোথ জানান, ‘প্রতিযোগিতা সামনে রেখে এক মাস প্রস্তুতি নিয়েছি। আমাদের দলটি তারুণ্যনির্ভর। দলের খেলোয়াড়দের গড় বয়স ২৩। বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলা দলের সঙ্গে এই দলের পার্থক্য আছে। আগের কয়েকজনও এই দলে আছে।’

জেমি ডের জায়গায় হঠাৎই কোচের পদে এসেছিলেন অস্কার ব্রুজোন। তাও শুধু সাফ চ্যাম্পিয়নশিপের জন্য। স্প্যানিশ এই কোচের অধীনে সেখানে মোটামুটি ভাল ফুটবলই খেলে বাংলাদেশ। সাফ ফুটবল শেষেই কোচের পদ থেকে সরে দাঁড়ান অস্কার। তার জায়গায় অন্তর্র্বর্তীকালীন কোচ হন লেমোস। তার দলের প্রতি শুভ কামনা জানিয়েছেন অস্কার, ‘আশা করছি, তারা ভাল একটি প্রতিযোগিতা শেষ করতে পারবে। ভাল ফল হবে। আমার মনে হয় ওরা ফাইনালে যেতে পারবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com