রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, ধর্মের লেবাস ধরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বট বাহিনী-গুপ্তরা। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ওলামা দলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।

নূরুল ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা উন্নতির জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। যে দেশে হাদির খুনিরা আশ্রয় পেয়েছে, তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে।

সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, সংশোধনের জন্য সব পক্ষের সাথেই বসা হচ্ছে।

এ সময় তিনি আরও বলেন, খতিব, পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মুল্যবোধকে এগিয়ে নেওয়ার জন্য যা প্রয়োজন তা করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com