বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার ক্রিকেট দল ২৪ বছর পর পাকিস্তান সফরে যাবে!

 তিন টেস্ট, তিন ওয়ানডে ও এক টি২০ ম্যাচের পুর্নাঙ্গ সিরিজ হবে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : দেখতে দেখতে ২৪টি বছর চলে গেছে। পাকিস্তানের মাটিতে কোন ম্যাচ খেলতে যায় না অস্ট্রেলিয়া। আগামী বছর পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া। সত্যিই কী পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া? এ প্রশ্ন এখন ঘুরছে।

আগামীবছর মার্চ-এপ্রিলে হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া সিরিজ। তিন টেস্ট, তিন ওয়ানডে ও এক টি২০ ম্যাচের পুর্নাঙ্গ সিরিজ হবে। ১৯৯৮ সালের পর পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া।

নিরাপত্তার বিষয়টি শেষপর্যন্ত ঠিক থাকলে ৩-৭ মার্চ করাচিতে প্রথম, ১২-১৬ মার্চ রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও ২১-২৫ মার্চ লাহোরে তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর ২৯ মার্চ প্রথম, ৩১ মার্চ দ্বিতীয় ও ২ এপ্রিল তৃতীয় ওয়ানডে হবে।

৫ এপ্রিল হবে একমাত্র টি২০ ম্যাচটি। নির্ধারিত ওভারের খেলাগুলো লাহোরে হবে। পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে সফরের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। তবে নিরাপত্তাই যে দিন শেষে আসল কথা, তা বুঝিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট (সিএ) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা বিষয়টি নিশ্চিতও করেছেন। তিনি বলেছেন, ‘আমি সত্যি আনন্দিত। অস্ট্রেলিয়াকে স্বাগত জানাতে চাই। তিনটি টেস্টও রয়েছে সিরিজে।

অস্ট্রেলিয়া হচ্ছে অনেক ভালো নৈপুন্য দেখানো দল। তারা ২৪ বছর পর আবার খেলতে আসবে। আমাদের জন্য ও সমর্থকদের জন্য স্প্যাশাল কিছুই হতে চলেছে।’ অস্ট্রেলিয়া ক্রিকেটের (সিএ) প্রধান নিক হকলি বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়াও অধীর আগ্রহে আছে। পাকিস্তানে আগামীবছর সফর করবে দল। পাকিস্তান অনেক প্রতিভাধর দল।

টি২০ বিশ্বকাপেই তার প্রমান দিয়েছে। আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি। তারা পরিকল্পনা করতে সহায়তা করেছে। আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা আসল। আমরা এ নিয়ে কাজও করব। সফরে যাওয়ার আগে ভালভাবে নিরাপত্তার বিষয়টি দেখব।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com