মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

অবৈধ সম্পদের মামলায় নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

নাঈমুর রহমান দুর্জয়।

আদালত প্রতিবেদক::  মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এম নাঈমুর রহমান দুর্জয় প্রায় সাড়ে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

‎মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার সিনিয়র মেট্টোপলিটন সেশন জজ জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছেন।

‎‎শুনানিকালে নাঈমুর রহমান দুর্জয়কে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

‎‎প্রায় সাড়ে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছর ১৮ ডিসেম্বর মামলা করে সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করা হয়।

‎দুদকের পরিচালক মো. আবুল হাসনাত বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি ৪৭ কোটি ১৯ লাখ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়।

‎‎মামলার অভিযোগে বলা হয়, আসামি এ এম নাঈমুর রহমান দুর্জয় সংসদ সদস্য থাকাকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোট ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com