শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

২৬ ফেব্রুয়ারি সৌম্য সরকারের বিয়ে

স্পোর্টস ডেস্ক::

জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার বিয়ে করছেন। আগামী ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় গায়ে হলুদ এবং রাতে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। ২৮ ফেব্রুয়ারি বৌ-ভার অনুষ্ঠানের কথা রয়েছে।

সৌম্য সরকারের বাবা সাতক্ষীরার সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার বিয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, সৌম্যর হবু স্ত্রীর প্রিয়ন্তি দেবনাথ পুঁজা ঢাকার একটি ইংলিশ মিডিয়াম কলেজ থেকে এ বছর ‘ও’ লেভেল পরীক্ষা দিয়েছে। তার বাবা গোপাল দেবনাথ পেশায় একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি খুলনা শহরের টুটপাড়াতে। বর্তমানে বাবার সাথে বসবাস করেন ঢাকাতে। তিন বোনের মধ্যে প্রিয়ন্তি দেবনাথ পুঁজা সবার ছোট।

তিনি জানান, সাতক্ষীরা শহরের অদূরে মন্টু মিয়ার বাগান বাড়িতে বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিয়েতে প্রায় দেড় হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া সৌম্য সরকারের খেলোয়াড় বন্ধুরা অংশ নেবেন এই বিয়েতে।

এদিকে, সৌম্য সরকারের বিয়েকে ঘিরে তার বাড়িতে সাজ সাজ রব চলছে। সৌম্য সরকারের ঘনিষ্টজনেরা জানায়, বেশ আগে থেকেই পুঁজার সাথে তার জানাশুনা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com