শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপি’র বিক্ষোভ

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপি’র বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি : সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে এমপি’র নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। তিনি বলেন, আওয়ামী লীগ যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করা হবে। এ লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলসহ সকলকে রাজপথে থেকে দেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার নির্দেশ প্রদান করেন।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, সহ-সভাপতি একেএম শহীদুর রহমান, জয়নাল আবেদীন সরকার, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, যুগ্ম-সম্পাদক আজমুদৌল্লাহ পাহলোয়ান, পৌর বিএনপির সভাপিত রেজাউল করিম ঢালীসহ অন্যান্য উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com