শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

২০২০ আইপিএল নিলামের দিনক্ষণ চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক::

২০২০ আইপিএল নিলামের দিনক্ষণ চূড়ান্ত। চলতি বছরের ১৯ ডিসেম্বর কলকাতায় হবে এর নিলাম। আইপিএলের ঐতিহ্য মেনে এতদিন প্লেয়ার্স ড্রাফট হতো বেঙ্গালুরুতে। তবে এবার এর ব্যত্যয় ঘটছে।

অবশ্য দৃশ্যমান কারণও আছে। পরের বছর নতুন করে নিজেদের গোছানোর সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই কারণে এবার ছোট করে নিলাম সেরে রাখতে চাইছে তারা।

২০২১ সালে নতুন স্কোয়াড গড়বে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেসময় নিলামও হবে বড় পরিসরে। সবশেষ বৃহৎ নিলাম হয় ২০১৮ সালে।

এবার কেনাবেচার উইন্ডো খোলা থাকবে ১৪ নভেম্বর পর্যন্ত। নিলামের আগে এসময়ে নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড় কিনতে পারবে দলগুলো।

ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৫ কোটি রুপি। তবে গত মৌসুমের সঙ্গে ভারসাম্য রেখে আরও ৩ কোটি খরচ করতে পারবে তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com