শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

হাসপাতাল থেকে দু’তিন দিনের মধ্যে ছুটি দিতে পারেন সৌরভের

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : গত শনিবার হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ৪৯ বছর বয়সী ভারতের সাবেক অধিনায়ক সৌরভ। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। জরুরী ভিত্তিতে একটি স্টেন্ট বসানো হয়। দেশ-বিদেশের ডাক্তারদের সঙ্গে ভিডিয়ো বৈঠক, আপাতত আর স্টেন্ট নয়, সৌরভের। ভারতের বিসিসিআই সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে হাসপাতাল থেকে আগামী বুধবারের মধ্যেই ছুটি দেওয়া হতে পারে। বাড়িতে ফিরলেও আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন। তার পর আরও দু’টি স্টেন্ট বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড।
সোমবার বোর্ড সচিব জয় শাহ সোমবার সৌরভকে দেখতে আসেন। এসেছিলেন বোর্ডের প্রাক্তন প্রধান এবং বিজেপির আর এক শীর্ষ¯’ানীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বর্তমানে সরাসরি বোর্ড প্রশাসনে না থাকলেও অনুরাগের সঙ্গে ভাল সম্পর্ক সৌরভের। তাঁর বোর্ড প্রেসিডেন্ট হওয়ার নেপথ্যে অনুরাগের বড় ভূমিকাও ছিল বলে শোনা যায়।
সোমবার মেডিক্যাল বোর্ডের সঙ্গে ভিডিয়ো বৈঠকে ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টিসহ দেশ-বিদেশের বিশিষ্ট চিকিৎসকেরা। হার্টের বাইপাস সার্জারির আপাতত প্রয়োজন নেই বলে মতামত দিয়েছেন চিকিৎসকেরা। সৌরভ হাসপাতালে ভর্তি হওয়ার পর, তাঁর হৃদযন্ত্রের একটি ধমনীর ‘ব্লক’ নিয়ে চিন্তিত ছিলেন চিকিৎসকেরা। স্টেন্ট বসিয়ে সেই ‘বিপদ’ আপাতত এড়ানোা গিয়েছে।
এ দিন বৈঠকের পর চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভ আপতাত সু¯’ রয়েছে। তাঁকে পরশু ছুটি দিয়ে দেওয়া হতে পারে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। আগামী কাল তাঁকে দেখতে আসছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি। এ দিন সকালে তাঁর ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক ছিল। রক্তচাপ ও নাড়ির গতি স্বাভাবিক রয়েছে।
সৌরভের হৃৎপি-ের ৩টি ধমনীতে ‘ব্লক’ ধরা পড়েছে। ডান দিকের ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে ইতিমধ্যেই। বাঁ দিকের দু’টি ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করতে হবে কি না, এফএফআর পরীক্ষা করে দেখা হবে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে আরও দু’টি স্টেন্ট বসানোর বিষয়ে। সপ্তাহ দুয়েক তাঁকে পর্যবেক্ষণে রাখা হতে পারে।
চিকিৎসকেরা জানিয়েছেন, পারফিউশন স্ক্যান করে দেখা হবে, ধমনীর ব্লক হৃৎপি-ের পেশিকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে। হৃদ্রোগ চিকিৎসক সরোজ ম-লর নেতৃত্বে সৌরভের চিকিৎসা চলছে। এ দিন বৈঠকে ভিডিয়ো কনফারেন্সে ছিলেন কার্ডিয়োথোরাসিক সার্জন রমাকান্ত পা-া। নিউইয়র্ক থেকেও ছিলেন এক চিকিৎসক। ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট অশোক শেঠের সঙ্গেও আলোচনা করেছেন হাসপাতালের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা।
মেডিক্যাল বোর্ডে সৌতিক পান্ডা ছাড়াও আছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ সরোজ ম-ল, আফতাব খান, এসবি রায়, কার্ডিয়োথোরাসিক সার্জন ভবতোষ বিশ্বাস, কার্ডিয়াক অ্যানা¯ে’টিস্ট পলাশ কুমার ও আশিস পাত্র।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com