শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

স্পোর্টস ডেস্ক::

কিছুক্ষণের মধ্যে বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিপিএলের এবারের আসরের হাইভোল্টেজ ম্যাচ মানা হচ্ছে রংপুর বনাম কুমিল্লার ম্যাচটি। দুই দলের অধিনায়কের দিকে তাকালেই বোঝা যাবে কেন এই ম্যাচটি এই মর্যাদা পেয়েছে। রংপুরকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি। যিনি টুর্নামেন্টের সবচেয়ে সফল অধিনায়ক। ৫ আসরের মধ্যে চার আসরেই তার হাতে উঠেছে চ্যাম্পিয়নের ট্রফি।

এদিকে রংপুরের হায়ে আজ মাঠে নামছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।

অন্যদিকে, কুমিল্লাকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভেন স্মিথ। যিনি শুধু বিশ্বের অন্যতম দুর্ধর্ষ ব্যাটসম্যানই নয়, বিশ্বের সফল অধিনায়কের একজনও। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক সিলেট সিক্সার্সের বিপক্ষে প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন বিপিএলে তাকে নিয়ে আলাদা করেই ভাবতে হবে প্রতিপক্ষ দলগুলোকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com