শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : বাংলাদেশের এতকাল দেশি কোচেই ভরসা ছিল যাযাবর স্কোয়াশে। এসএ গেমসে সেরা সাফল্য ছিল ব্রোঞ্জপদক। তবে ২০১৯ এর আসরে সেটাও হাতছাড়া হয়েছে। এক সময় ব্রোঞ্জপদক জিতলেও নেপাল সাউথ এশিয়ান গেমসে তা হারিয়েছে। তবে ২০২৩ সালে পদক পুনরুদ্ধারের জন্য বিদেশি কোচের সন্ধান করছেন স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের কর্মকর্তারা। ১২ জানুয়ারি শুক্রবার মুজিববর্ষ গ্রেস টোন ভাষা দিবস স্কোয়াশ টুর্নামেন্ট উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম বলেন, ‘আমরা মালয়েশিয়া, ভারত, পাকিস্তান ও হংকংয়ের সঙ্গে যোগাযোগ করেছি কোচ আনার জন্য। তবে এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের মাধ্যমে আনতে হবে। তাই কোচ দেখে এশিয়ান স্কোয়াশ ফেডারেশনে বৃত্তান্ত পাঠানো হবে। পদক পুনরুদ্ধারে যা প্রয়োজন আমরা তাই করবো।’
এদিকে স্কোয়াশে দীর্ঘদিন রাজত্ব করা সুমন চৌহান, মাসুদ রানা ও শহিদুল ইসলামের গন্ডি থেকে বেড়িয়ে আসতে বয়সভিত্তিক প্রতিযোগিতার উপর জোর দিতে চাইছেন কামরুল। আমরা বয়স ভিত্তিক টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড় বাছাই করবো। তাছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্কোয়াশ খেলোয়াড় নিচ্ছে এ বছর থেকেই। আশাকরি আমাদের ভবিষ্যত খুবই ভালো হবে। ইতোমধ্যে আমরা রুনা ফারজানার (সুমন চৌহানের ভাগ্নি) মতো আট বছরের একজন বালিকাকে মাসিক চার হাজার টাকা বৃত্তি দিয়ে পরিচর্যা করছি। আশাকরি ভবিষ্যতে সে আমাদের সম্পদে পরিণত হবে। তাদেরকে আমরা উচ্চ প্রশিক্ষণের জন্য বিদেশেও পাঠাবো।’ শুক্রবার আর্মি স্কোয়াশ কোর্টে শুরু হওয়া ভাষা দিবস টুর্নামেন্টের পুরুষ ও নারী বিভাগের পাঁচটি ইভেন্টে অংশ নিচ্ছেন ৯৭জন খেলোয়াড়।
তাছাড়া বিকেএসপি থেকে নেবেন স্কোয়াশ খেলোয়াড়। রুনা ফারজানা নামের আট বছরের এক বালিকাকে মাসিক চার হাজার টাকা বৃত্তি দিয়ে পরিচর্যা করছে ফেডারেশন।
সারা দেশে প্রায় ১৮ জেলায় স্কোয়াশ কোর্ট রয়েছে। স্কোয়াশ কোর্টের বেহাল দশা। কোনটিতে পরিবার বসবাস করে। কামরুল ইসলাম বলে জানান, দেশে ছড়িয়ে থাকা এসব স্কোয়াশ কোর্ট উদ্ধারে কাজ চলছে।