শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

সুপার ওভারে দিল্লির কাছে কলকাতার হার

স্পোর্টস ডেস্ক::

ভারতের নতুন ‘শচীন’ তকমা পেয়েছেন পৃথ্বী’ শ। কৌশর পেরোতেই ভারতীয় টেস্ট দলে জায়গা পেয়েছেন। অভিষেক টেস্ট সেঞ্চুরিও পেয়েছেন। আইপিএলেও দিল্লির হয়ে কলকাতার বিপক্ষে দারুণ এক সেঞ্চুরির সামনে ছিলেন তিনি। কিন্তু নতুন শচীন যেন লিজেন্ড শচীনের মতোই ‘নার্ভাস নাইনটিন’ ব্যাটসম্যান। তাই হয়তো আউট হয়ে গেলেন ৯৯ রান করে।

পৃথ্বীর আউটের পর ম্যাচও হারছিল দিল্লি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সমতা করে দু’দল। পরে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে দুর্দান্ত বোলিং করেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার রাবাদা। দিল্লিকে সুপার ওভারে এনে দেন ৩ রানের জয়। রাবাদার সামনে আটকানোর জন্য বেশি রান ছিল না। দিল্লি শুরুতে ব্যাট করে মাত্র ১০ রান তোলে। পরে রাবাদা এসে দেন মোটে ৭ রান।

তার আগে শুরুতে ব্যাট করে কলকাতা ১৮৬ রানের লক্ষ্য দেয় দিল্লিকে। দলের হয়ে দিনেশ কার্তিক করেন ৫০ রান। আন্দে রাসেল খেলেন ২৮ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস। এছাড়া ক্রিস লিন করেন ২০ রান।

জবাবে ম্যাচ একাই শেষ টেনে দিচ্ছেলেন তরুণ ভারতীয় ডানহাতি ব্যাটসম্যান পৃথ্বী। তিনি খেলেন ৫৫ বলে ৯৯ রানের দুর্দান্ত ইনিংস। শ্রেয়াস আয়ার করেন ৪৩ রান। শেষ ওভারে জয়ের জন্য মাত্র ৬ রান দরকার ছিল দিল্লির। হাতে তাদের ছয় উইকেট। কিন্তু দুই উইকেট হারিয়ে কুলদীপ যাদবের বলে মাত্র ৫ রান নিতে পারে দিল্লি।

শেষ পর্যন্ত পৃথ্বীর দুর্দান্ত ইনিংসটা বিফলে যেতে দেননি রাবাদা। এ নিয়ে আইপিএলে অষ্টম টাই ম্যাচ দেখা গেল। প্রথম টাই ম্যাচ দেখা গিয়েছিল ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আসরে। ২০১৩ সালে সর্বোচ্চ দুটি টাই ম্যাচ দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com