বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

সাতকানিয়ায় দুই ইটভাটা ম্যানেজারকে জরিমানাও কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় ফজলুল কাদের নামে এইচএবি ইটভাটা ম্যানেজারকে এবং মো. জহির নামে এলএ ইটভাটার ম্যানেজারকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নিষিদ্ধ স্থানে ইটভাটা স্থাপনের দায়ে এসএবি ইটভাটা ম্যানেজার কিরণ সিকদারকে এক লাখ জরিমানাও করা হয়েছে।

সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ভূমি অফিস এবং থানা পুলিশ সহযোগিতা করে। কারাদণ্ডপ্রাপ্ত মো. জহির সাতকানিয়া হালুয়াঘানা গ্রামের নছির আহমদের ছেলে এবং ফজলুল কাদের ছনখোলা গ্রামের মো. ইসমাইলের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের অভিযোগের ভিত্তিতে ছনখোলা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ স্থানে ইটভাটা স্থাপন ও ইট পোড়ানোর অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় এসএবি ইটভাটার ম্যানেজার কিরণ সিকদারকে লাখ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে লাইসেন্স ছাড়া ইটভাটা স্থাপনের অপরাধে একই আইনের আওতায় এলএবি ইটভাটার ম্যানেজার মো. জহির এবং এইচএবি ইটভাটা ম্যানেজার ফজলুল কাদেরকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানোর জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অবৈধ ইটভাটাগুলোর চুল্লীতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইট পোড়ানো বন্ধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com