শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

সাকিব আল হাসান পাচ্ছেন চট্রগ্রাম নগরীর চাবি

স্পোর্টস রিপোর্টার::

বিশ্বকাপে ব্যাটে এবং বলে অসাধারণ নৈপুণ্যের কারণে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সম্মান সরূপ চট্রগ্রাম নগরীর চাবি উপহার দেয়া হচ্ছে।

সদ্য সমাপ্ত বিশ^কাপে বাংলাদেশ প্রত্যাশিত পারফরম্যান্স করতে পানিনি। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্সে সাকিব আল হাসান ছিলেন উজ্জ্বল। তিনি ব্যাট হাতে ৮ম্যাচে করেন ৬০৬ রান। আর বল হাতে শিকার করেন ১১ উইকেট। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এমন পারফরম্যান্সের কারণে সাকিবকে বিরল সম্মান দেয়ার আয়োজন করছে।

এ ব্যপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির বলেন, আগামী ৩০ জুলাই চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বসেরা অলরাউন্ডারের হাতে তুলে দেয়া হবে চট্টগ্রাম নগরীর চাবি। এমএ আজিজ স্টেডিয়ামে বিকেল ৪টায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবার কথা রয়েছে।

উল্লেখ্য, বিশ্বকাপ শেষে ছুটিতে আছেন সাকিব। ইউরোপ ও যুক্তরাষ্ট্র ঘুরে ২৭ জুলাই তিনি দেশে ফিরবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com