বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

সাংবাদিক সেলিম উল্লাহর উপরে হামলাকারী সাদ্দাম কারাগারে

তাহমিনা আক্তার , চট্টগ্রাম থেকে।।
২৪ এপ্রিল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব কাজী শরিফুল ইসলামের আদালতে চ্যানেল ২৪’র সাংবাদিক সেলিম উল্লাহর করা মামলায় আসামী মো. সাদ্দাম আত্মসমর্পন করলে শুনানি শেষে আদালত আসামিকে জামিন না-মঞ্জুর করে C/W মূলে জেল হাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য যে ডবলমুরিং থানার মামলা নং ১২ (৪) ২৪ এ মনসুরাবাদ এলাকায় ২ সশস্ত্র গ্রুপের আধিপত্য বিস্তারের সহিংস সন্ত্রাসী ঘটনায় পেশাগত দায়িত্ব পালন কালে আসামীগণ চ্যানেল ২৪ এর সাংবাদিক সেলিম উল্লাহকে আঘাত করে তার পকেট থেকে নগদ টাকা নিয়ে নেয় এবং মোবাইল ভাঙচুর করে।

আহত সেলিম চমেক হাসপাতালে চিকিৎসা নিয়ে পরে কর্তৃপক্ষের সাথে আলাপ করে ডবলমুরিং থানায় দণ্ডবিধি ১৪৩/৩২৩/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ ধারায় মামলা করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন জেলা পিপি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এবং সহায়তা করেন অতি পিপি মোহাম্মদ মহসীন, আজাহারুল হক, মাহতাব উদ্দিন, আইনজীবী আজমুল হুদা, নাজমুল, আনসারুল্লাহ সৌরভ,কৃষ্ণ,শেখ সৌরভ, ফারহান সহ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com