শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
চলমান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম্যান্স করে যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশের যুবারা। গত বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে দারুণ ভূমিকা ছিল বাহাতি স্পিনার রকিবুল হাসানের।
এদিন দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারানোর ম্যাচে বল হাতে ১৯ রানের বিনিময়ে একাই ৫ উইকেট তুলে নেন বাংলাদেশের এই বাহাতি স্পিনারের।
এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে ২০ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়েছেন রকিবুল। এজন্য যুব বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন তিনি। ৩ ইনিংসে ১০ উইকেট নিয়েছেন রকিবুল। ইকোনমিক রেট ২.৯০।
উল্লেখ্য, ৪ ম্যাচে ১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন কানাডার ক্রিকেটার আখিল কুমার।